নামাজিদের সাথে ফেরেশতারা সকলেই আমীন বলে? নাকি ফেরেশতাদের মধ্য থেকে কেউ কেউ আমিন বলে উহা নিম্নে পেশ করা হলো।
বুখারী শরীফের শ্রেষ্ঠতম ব্যাখ্যা কার আল্লামা আইনী (রহ:)বলেন এই প্রসঙ্গে পাঁচটি উক্তি রয়েছে যথা-
১। কাযী আয়ায (রঃ) এর অভিমত।
কাজী আয়ায (রহ:) অভিমত ব্যক্ত করেছেন যে সকল ফেরেশতারা امينআমিন বলে থাকেন।
২।কেউ কেউ বলেছেন, ব্যক্তিকে হেফাজতকারী ফেরেস্তারা আমিন (امين) বলে থাকেন ।
৩।কারো কারো মতে, একের পর এক আগমনকারী ফেরেস্তারা আমিন (امين)বলে থাকেন ।
৪।কারো কারো মতে আকাশের ফেরেস্তারা আমিন امين বলেন।
৫।কারো কারো মতে যমীনের ফেরেস্তারা আমিন امين বলেন।
৬। আল্লামা বায়যাবী (রহ:) উল্লেখ্য করেন-
(ক) উপস্থিতি ফেরেশতারা আমিনامين বলেন ।
(খ) আমিন বলার জন্য এক জামাত ফেরেশতা সদা নিয়োজিত রয়েছে তারাই আমিন
।

0 Comments