অভিশপ্ত কারা এবং পথভ্রষ্ট কারা উহা কোরআন ও হাদিসের আলোকে নিম্ন পেশ করা হলো।
مغضوب عليهم কারা এবং ضالين দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে? এই সম্পর্কে নিম্নরূপ উক্তি পাওয়া যায়।
১। ইমাম বায়যাবী (রহ:) বলেন- ( مغضوب عليهم ) অভিশপ্ত হলো ইহুদিরা এবং ( ضالين )পথভ্রষ্ট হল খ্রিস্টানরা।
২। কেউ কেউ বলেন , مغضوب عليهم দ্বারা ইহুদি ও খ্রিস্টান এবং ضالين দ্বারা কাফেরগণ উদ্দেশ্য।
৩। কেউ কেউ বলেন مغضوب عليهم দ্বারা কাফেরগণ ও ضالين দ্বারা ফাসেকগণ উদ্দেশ্য ।
৪। কাযী আয়ায (রহ:) বলেন উভয় শব্দ দ্বারা অমুসলিম জাতি উদ্দেশ্য।
৫। কেউ কেউ বলে مغضوب عليهم দ্বারা উদ্দেশ্য হল , তারা যারা তাদের অবাধ্যতার কারণে আল্লাহর আযাবে নিমজ্জিত হয়েছে, আর ضالين দ্বারা উদ্দেশ্য অন্যান্য কাফের ও মুশরিকগণ।
৬। কেউ কেউ বলেمغضوب عليهم দ্বারা উদ্দেশ্য হলো পূর্ববর্তী কাফেরগণ এবংضالين দ্বারা পরবর্তী কাফেরগণ উদ্দেশ্য।
৭। কেউ কেউ বলেন مغضوب عليهم যারা উদ্দেশ্য হলো সার্বিক কাফের ও মুশরিক জাতি এবং ضالين দ্বারা পথভ্রষ্ট ভ্রান্ত মতাদর্শী ও আহলে বিদায়াত গন উদ্দেশ্য।
৮। ইমাম রাযী বলেন مغضوب عليهمবলতে ওদেরকে বুঝানো হয়েছে যাদের আকিদা ও আমল উবাই ভ্রান্ত আর ضالين দ্বারা বোঝানো হয়েছে সেসব লোকদেরকে যাদের আকিদা ঠিক রয়েছে কিন্ত আমলী জীবন ভ্রান্ত।

0 Comments