আল্লাহ তাআলা জীবিত বস্তু থেকে মৃত্যুকে এবং মৃত বস্তু থেকে জীবিত কে বের করেন এর ব্যাখ্যা নিম্ন পেশ করা হলো।
وتخرج الحى من الميت وتخرج الميت من الحى
উক্ত আয়াতের তাফসীরে মুফাসসিরীন গন লিখেছেন।
আল্লাহতালা জীবিত থেকে মৃত্যুকে এবং মৃত থেকে জীবিত বস্তুকে বের করেন ইহার কয়েকটি ব্যাখ্যা হতে পারে।
১। تخرج الحيوان من الاموات অর্থাৎ জীবিত প্রাণীকে মৃত্যু বস্তু থেকে বের করা যেমন الفرخ من البيض অর্থাৎ ডিম থেকে বাচ্চা সৃষ্টি করা। আবার পাখি থেকে ডিম বের করা।
২। অথবা কাফের থেকে মমিন যেমন আজর থেকে ইব্রাহিম (আঃ) এবং মমিন থেকে কাফের যেমন হযরত নূহ (আঃ )থেকে কিনয়ানকে সৃষ্টি করেন কেননা, المؤمن كالحى والكافرون كالمجيت অর্থাৎ মুমিন হলো জীবিত এবং কাফের হলো মৃত্যের ন্যায়।
৩। বীর্য থেকে প্রাণী এবং প্রাণী থেকে বীর্য বের করা ।
৪। বীজ থেকে বৃক্ষ এবং বৃক্ষ থেকে বীজ বের করা ।
৫। আলেম থেকে জাহেল তথা মূর্খ এবং মূর্খ থেকে আলেম সৃষ্টি করা।
৬। اخراج الخير من الشر والشر من الخير অর্থাৎ মঙ্গল থেকে অমঙ্গল এবং অমঙ্গল থেকে মঙ্গল বের করা।
৭। অথবা, تخرج النبات والاشجار من الارض الميت অর্থাৎ গাছপালা উদ্ভিদকে মৃত মাটি থেকে সৃষ্টি করা। আবার উদ্ভিদ থেকে মাটিতে পরিণত করা ইত্যাদি।
মুদ্দাকথা হল।
উক্ত আয়াতের তাফসীরের দ্বারা উপরে উল্লেখিত ব্যাখ্যাগুলো বোঝায়।

0 Comments