অন্য হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليؤتم به فاذا كبر فكبروا واذا قرا فانصطوا واذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد.
ইমাম নাসাঈ রহমতুল্লাহি আলাইহি তিনি এই হাদীসের ব্যাখ্যায় কুরআনের এই আয়াত এনে ব্যাখ্যা করেছেন।
আল্লাহ তাআলা বলেছেন।
واذا قرا القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون.
অর্থাৎ যখনই কুরআনকে তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং তোমরা অনুধাবন করবে যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো।
হাদিসের অনুবাদ।
হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য কাজেই মুক্তাদীগণ কে ইমামের আনুগত্য করতে হবে সুতরাং ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে ইমাম যখন কেরাত পাঠ করে তোমরা চুপ থাকবে ইমাম যখন রুকু থেকে মাথা উঠানোর সময় বলবে। سمع الله لمن حمده তোমরা বলবে। ربنا لك الحمد
উক্ত হাদীসে বলা হয়েছে ইমামের অনুসরণ করার জন্য। ইমাম যখন কেরাত পড়বে তখন চুপ থাকার জন্যই হাদীসে বলা হয়েছে। সুরা ফাতেহা পড়ার কথা এই হাদীসে বলা হয়নি।
( নাসায়ী শরীফ মূল কিতাব-১৪৬ নং পৃষ্ঠা )
.jpg)
.jpg)
.jpg)
0 Comments