আল্লাহ ফেরেশতা এবং আলেমদের সাক্ষীর মধ্যে যে পার্থক্য রয়েছে উহা নিম্নে পেশ করা হলো।
১। شهادة الله আল্লাহর সাক্ষী।
شهادة الله রূপকভাবে প্রযোজ্য। আল্লাহ তাআলার যাবতীয় কুদরত তথা নিদর্শন বলি সবকিছুই তাওহীদের সাক্ষ্য বহন করে ইহাকেই আল্লাহর সাক্ষী বলে যেমন এরশাদ করেছেন।
ان في ذلك لاولي الابصار. - وفي انفسكم افلا تبصرون
২। شهادةالملاءكة ফেরেশতাদের সাক্ষী।
اقرار باللسان তথা মৌখিক স্বীকৃতি দ্বারা আল্লাহ তায়ালার তাওহীদ (توحيد) এর সাক্ষ্য প্রদান করে থাকেন। কেননা তারা আল্লাহ তাআলার সত্তা ও কুদরতকে প্রত্যক্ষভাবে দেখেন এবং অনুধাবন করেন। একেই (شهادة الملاءكة ) ফেরেশতাদের সাক্ষী বলে।
৩। (شهادة اؤلى العلم ) আলেমদের সাক্ষী ।
নবীগণ সত্যবাদী আলেমগণ ও অলিগণ আল্লাহর প্রদত্ত এলেম এবং সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ان الكون خالقا واحدا অর্থাৎ সৃষ্টি জগতের জন্য নিশ্চয় একজন স্রষ্টা আছেন। এই কারণেই তারা (توحيد ) তাওহীদের প্রতি সাধারণ মানুষদেরকে আহ্বান জানিয়ে থাকেন এবং বিরোধীদের মুকাবেলায় তাওহীদের উপর দলিল পেশ করে থাকেন। ইহা কেই আলেমদের সাক্ষী বা শাহাদাত বলে।
.jpg)
0 Comments