শাহাদাত বা সাক্ষীর পরিচয় কোরআন ও হাদিসের আলোকে নিম্নে পেশ করা হল।
সাক্ষী এর শাব্দিক অর্থ ।
১। الاخبارو ماراى অর্থাৎ যা দেখেছে তা বর্ণনা করা বা সংবাদ দেওয়া।
২। الاقراربماعلم অর্থাৎ যা জেনেছে তা স্বীকার করা বা সাক্ষ্য দেওয়া।
৩ । الحضور বা উপস্থিত হওয়া।
৪।بيانماحدث অর্থাৎ যা ঘটেছে তা বর্ণনা করা।
আর ইসলামের জন্য প্রাণ দানকারীকে শহীদ বলা হয়। এইজন্য যে সে সত্যের সাক্ষী হিসেবে তা উৎসর্গ করে প্রমাণ দিয়েছে।
সাক্ষী এর পারিভাষিক সংজ্ঞা।
هوالاخبار عن الشيء على حسب راى او علم سواء كان في الامور الدينية اوالدنيوية
অর্থাৎ কোন বিষয় বা বস্তু সম্পর্কে যা দেখেছে বা যা জেনেছে তার সংবাদ দেয়া কে শাহাদাত বা সাক্ষী বলে উক্ত বিষয়টি ধর্মীয় হোক বা বৈশ্বিক হোক।
আবার কেউ কেউ বলেন।
الشهاداة هي الاخبار عن اعيان بلفظ الشهاداة في مجلس القاضي بحق الغير على الاخر
অর্থাৎ শাহাদাত বা সাক্ষী হলো কাজির (বিচারকের) কোর্টে গিয়ে কারো হকের ব্যাপারে পদক্ষ করা বা জানার সাক্ষ্য প্রদান করা।
.jpg)
0 Comments