কুফুর( كفر) এর অর্থ ও উহার প্রকারভেদ নিম্নে পেশ করা হলো।


কুফুর( كفر ) এর শাব্দিক অর্থ।

কুফুরের শাব্দিক অর্থ গোপন করা, অস্বীকার করা ইত্যাদি।




কুফুরের পারিভাষিক সংজ্ঞা।

শরীয়তের পরিভাষায় কুকুর বলা হয়।

هو عدم التصديق بما جاء به النبي صلى الله عليه وسلم

অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়াতের যে বিধান নিয়ে এসেছেন তা অস্বীকার করার নাম কুফরী।





কুফুরের প্রকারভেদ।

কুফুর চার প্রকার যথা।

১। كفر انكار  অন্তর ও মৌখিক ওবায় দিক থেকে অস্বীকার করা।

২। كفر جحود  অন্তরে বিশ্বাস থাকা সত্ত্বেও মৌখিক অস্বীকার করা।

৩। كفر عماد লোভ-লালসা বা অন্য কোন স্বার্থের কারণে অস্বীকার করা।

৪। كفر نفاق মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে অন্তরে  অস্বীকৃতি জ্ঞাপন করা।



প্রত্যেকটি আবার দুই প্রকার।

১।كفرفى الاعتقاد

২। كفرفى العمل



কুফরীর পরিণতি।

কুফুরীর শেষ ফলাফল হবে জাহান্নাম। আল্লাহ তায়ালা এই কুফরী ব্যতীত আর যত গুনাহ আছে আল্লাহতালা মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তা'আলা এই কুফুরী গুনাকে মাফ করবেন না যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এরশাদ করেছেন।
ان الله لا يغفر ان يشرك به ما دون ذلك
আল্লাহ তাআলা কুফুর ব্যতীত সকল গুনাহকে মাফ করে দিবেন।



আর কাফেরের শাস্তি হবে সে চিরকাল জাহান্নামে থাকবে যেমন আল্লাহ তাআলা কুরআনে কারীম এরশাদ করেছেন।
في نار جهنم خالدين فيها ابدا
কাফেরদের জন্য রয়েছে জাহান্নাম তারা সদা সর্বদায়  জাহান্নামের মধ্যে থাকবে। উহা থেকে আর বের হতে পারবে না।
 আর যদি কোন মুমিন মুসলমান গুনাহ করে তাহলে তার গুনার শাস্তি ভোগ করার পর একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কাফের কোনদিন  জান্নাতে প্রবেশ করবে না সদা সর্বদা জাহান্নামে থাকবে।