সিজদা অর্থ কি এবং আদম (আ:) কে সিজদা করার নির্দেশ কেন দিলেন তা নিম্নে আলোচনা করা হলো।
সিজদার শাব্দিক অর্থ।
১। আনুগত্য করা।
২। অবনত হওয়া।
৩। বিনয় ও নম্র হওয়া।
৪। জমিনে ললাট রেখে অবনত হওয়া।
সিজদা শব্দের পারিভাষিক অর্থ।
শরীয়তের পরিভাষায় সিজদা হল وضع الجبهة على الارض بنية العبادة অর্থাৎ ইবাদতের নিয়তে জমিনে ললাট রাখাকে সেজদা বলা হয়।
ফেরেশতাদেরকে সেজদার নির্দেশ দেওয়ার কারণ ।
আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ তথা হারাম। কিন্তু এরপরও আল্লাহ কেন ফেরেশতাদেরকে আদম (আঃ) এর প্রতি সিজদা করার নির্দেশ দিলেন। এর উত্তরে আলেমগণ বলেন।
১। আদমের মর্যাদার স্বীকৃতি প্রদানের জন্য انحناء
তথা সম্মান সূচক সিজদা করার নির্দেশ দেওয়া হয় ।
২। তারা যে আদমের সমালোচনা করেছিল তা যে সঠিক নয় তা প্রমাণ করার জন্যে তাদেরকে সিজদা করার নির্দেশ দেন ।
৩। অথবা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে তাদেরকে সিজদা করার নির্দেশ দেন।

0 Comments