ইয়াতিমদের সম্পদ কখন ফিরিয়ে দিতে হবে তা কোরআন ও হাদিসের আলোকে নিম্নে পেশ করা হলো।
সূরা নিসার ৬ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন।
وابتلوا اليتامى حتى اذا بلغوا النكاح
উক্ত আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে কাসীর তাফসীরে তবারীর মধ্যে লিখেছে। যে আইয়ামে জাহেলিয়াতের যুগে এতিম সন্তান যারা ছিল তাদের লালন-পালনের দায়িত্বভার কেউ গ্রহণ করত না।
দুই একজন যারা ইয়াতিমদের দায়িত্ব গ্রহণ করত। তার পরে তাদের সাথে অসৎ আচরণ করত তাদের অর্থ সম্পদ তারা আত্মসাৎ করত। এবং তাদের অর্থ সম্পদ তাদের প্রয়োজনের সময় তাদের নিকটে ফিরিয়ে দিত না।
এ কারণে আল্লাহ তা'আলা সূরা নিসার ৬ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। যারা এতিমদের দায়িত্বভার গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন। যে এতিমরা তাদের প্রাপ্তবয়স্ককে পৌঁছার পূর্বে তাদেরকে তোমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখো। যে তাদের অর্থ সম্পদের হিসাব নিকাশ এবং সবকিছু দায়িত্ব নিতে পারে কিনা? যদি নিতে পারে তাহলে তোমরা তাদের বিবাহের পূর্বেই তাদের অর্থ সম্পদ যথাযথভাবে তাদের নিকটে পৌঁছায় দাও।
তো আল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এতিমদের অর্থ-সম্পদ তাদের বিবাহের পূর্বেই তাদের নিকটে পৌঁছে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার বিধান।
0 Comments