ফেরেশতাদের হাকিকত সম্পর্কে উলামাও দার্শনিকদের অভিমত নিম্নে পেশ করা হলো।
১। অধিকাংশ আলেমের মতে।
انها اجسام لطيفة قادرة على تشكل باشكال مختلفة
অর্থাৎ ফেরেশতা হল এমন এক সূক্ষ্ম আকৃতি বিশিষ্ট যা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম।
২। খ্রিস্টান সম্প্রদায়ের একটি গ্রুপের মতে।
هي النفوس الفاضلة البشرية المفارقة للابدان
অর্থাৎ ফেরেশতা হল মানবীয় মর্যাদা সম্পন্ন আত্মা সমূহ, কিন্তু দৈহিক আকৃতিতে তারা ভিন্ন ধরনের।
এই অভিমতটি সঠিক নয়। কেননা মানব সৃষ্টির পূর্বেই ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে।
৩। দার্শনিকদের মত।
انها جواهر مجردة مخالفة للنفوس الناطقة الحقيقة
অর্থাৎ ফেরেশতাগণ নিছক জাওহার তারা প্রকৃতপক্ষে মানব আত্মার বিপরীত।
ফেরেশতাদের প্রকার।
ফেরেশতারা দু ভাগে বিভক্ত ।
(ক) একদল সর্বদা আল্লাহর ইবাদতে নিমগ্ন যেমন আল্লাহ তাআলার বাণী। يسبحون الليل والنهار لا يفطرون এদেরকেعليونএবং ملائكة المقربين বলা হয়।
(খ) দ্বিতীয় দল হল যারা বিভিন্ন দায়িত্ব ও কাজে নিয়োজিত যেমন-لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون এদেরকে مدبرات বলা হয়।
.jpg)
0 Comments