কাদের জন্য সদকায়ে ফিতর ৭৫ টাকা এবং কাদের জন্য ২৩১০ টাকা তা নিম্নে আলোচনা করা হল।

হাদিসে সদকায়ে ফিতর পাঁচটি জিনিসের মাধ্যমে আদায় করার কথা বলা হয়েছে তার মধ্য থেকে এক নম্বর হল গম তারপর দ্বিতীয় জব তৃতীয় খেজুর চতুর্থ কিসমিস পঞ্চম পনির এই পাঁচটি জিনিসের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন।



উক্ত হাদিসের ব্যাখ্যা।

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত পাঁ
চটি জিনিসের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করতে এজন্য বলেছেন কারণ মানুষের মধ্য থেকে ধনী-গরীব বিভিন্ন প্রকার লোকজন আছে তো একেবারে নিম্নমানের যারা রয়েছে। তাহারা গম এবং জব দিয়ে সদকায়ে ফিতর আদায় করবে। আর যারা মধ্যবিত্ত রয়েছে তারা খেজুর এর মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করবে আর যারা ধনী রয়েছে তারা কিসমিস এবং পনির এর মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করবে।



যাদের সদকায়ে ফিতর আদায় হবে না।

যারা ধনী রয়েছে আল্লাহ তাআলা যদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে। তারা কিসমিস ও পনির এবং উন্নত জাতের খেজুর এর মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করবে। তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তারা গম এবং জব দিয়ে সদকায় ফিতর আদায় করে তাহলে তাদের সদকায়ে ফিতর আদায় হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার যার সামর্থ্য অনুযায়ী তারা সদকায়ে ফিতর আদায় করবে। এমন ভাবে হিসাব করে সদকায়ে ফিতর দিবে যাতে করে গরিবদের বেশি ফায়দা হয় এমন জিনিসের হিসাব করবে যাহার মার্কেট প্রাইস বেশী।