পেশাব থেকে অপবিত্রতা হওয়ার কারণে কবরের মধ্যে যে ভয়ঙ্কর শাস্তি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তা নিম্নরূপ।
হাদীসে এসেছে।
عن ابن عباس قال مره رسول الله صلى الله عليه وسلم بحائط من حياطاني مكه او المدينه صوت انسانين يعذبان في قبورهما فقال رسول الله صلى الله عليه وسلم يعذبان وما يعذبان في كبير ثم قال بلا كان احدهما لا يستمر من البوله لا يستبريوا من بوله وكان الاخره يمشي بالنميمه ثم دعاه بجريده فكسرها كسرتينه فوزواها على كل قبر منهما كسره فقيل له يا رسول الله لما فعلت هذا قال لعله ان يخفف عنهما ما لم ييبسا.
হাদিসের অনুবাদ।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন। একদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অথবা মদিনার কোন একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তার সঙ্গে সাহাবীগণও ছিলেন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তির চিৎকার শুনতে পান। যাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণাৎ থেমে গেলেন। এবং উপস্থিত সাহাবীগণকে বললেন এই কবরবাসীদের কে শাস্তি দেওয়া হচ্ছে। অথচ এমন কোন বিরাট অন্যায় এর ব্যাপারে শাস্তি দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন হ্যাঁ এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের একজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না। আর অপরজন পরনিন্দা করে বেড়াতো। এবং পরস্পরে ঝগড়া বাধিয়ে দিতে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটি তাজা ডাল আনতে বললেন। এবং ডালটিকে দুই ভাগে ভাগ করলেন। এবং দুটিকে প্রত্যেক কবরে গেড়ে দিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন। হে আল্লাহ রাসুল এরূপ করলেন কী জন্য। রাসূল সাল্লাল্লাহু ইসলাম বললেন যতক্ষণ পর্যন্ত এইডাল তাজা থাকবে। ততদিন পর্যন্ত তাদের কবরের আজাব হয়তোবা আল্লাহতালা একটু কমিয়ে দিবেন। কেননা তাজা গাছ আল্লাহ তাআলার জিকির করে।
( নাসাঈ শরীফ মূল কিতাব পৃষ্ঠা নম্বর-২৯১)

0 Comments