স্ত্রী সহবাস করে অপবিত্র অবস্থায় যদি কেউ সেহরী খায় তাহলে তার রোযা হবে কিনা।


যদি কোন ব্যক্তি রমজান মাসে তার স্ত্রী সহবাস করে। এবং গোসল না করে অপবিত্র অবস্থায় সেহরী খায়। এবং এই অপবিত্র অবস্থায় সকাল করে তাহলেও তার রোযা হবে।

তবে উত্তম হলো যদি কারো উপর গোসল ফরজ হয়। যত তাড়াতাড়ি সম্ভব সে গোসল করে পবিত্রতা অর্জন করে নিবে এটাই হল সর্বোত্তম পন্থা। 



হাদীসে এসেছে।

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত।

 তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সাথে রাত্রিযাপন করলেন। এবং মিলামিশা করলেন। গোসল না করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর এবং পানি দিয়ে সেহেরি খেলেন। অতঃপর ফজরের সময় হয়ে গেল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম গোসল করে ফজরের নামাজ আদায় করলেন।


এই হাদীস দ্বারা প্রতীয়মান হয়। যদি কোন ব্যক্তি অপবিত্র অবস্থায় সেহরী খায়। এবং এই অবস্থায় যদি সকাল করে। তাহলে তার রোযা হয়ে যাবে।