মানুষের পোশাক কত প্রকার কুরআন ও হাদিসের আলোকে উহা নিম্নে আলোচনা করা হল।
আল্লাহ তাআলা সূরা আরাফ এর মধ্যে ২৬ নম্বর আয়াত বলেছেন হে আদম সন্তান। তোমাদের জন্য আমি পোশাক নাযিল করেছি। একটি হল এমন পোশাক যাহার দ্বারা তোমাদের লজ্জাস্থান আবৃত করতে পারো। এবং আরেকটি হলো সাজসজ্জার পোশাক। যাহার দ্বারা তোমাদের মন প্রফুল্ল হয়। আরেকটি হলো তাকওয়ার পোশাক এটাই হলো সর্ব উত্তম পোষাক বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন।পোশাকের প্রকার।
১। এমন পোশাক যাহার দ্বারা শুধু লজ্জাস্থান আবৃত করা যায়।
২। এমন পোষাক যাহার দ্বারা তোমরা সাজসজ্জা করে থাকো এবং তোমাদের মন প্রফুল্ল হয়।
৩। আরেকটি হলো তাকওয়ার পোশাক এটাই হলো সর্ব উত্তম পোষাক বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যাহার দ্বারা আল্লাহ তাআলার ভয়-ভীতি নবী-রসূলগণের অনুসরণ এবং বুযুর্গানে দ্বীনের অনুকরণ বোঝা যায় এটাকেই বলা হয় তাকওয়ার পোশাক আর এটাই হল মানব জাতির জন্য সর্ব উত্তম পোষাক।

0 Comments